মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ঘাটাইলে মাদ্রাসার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইলের তালতলা ফোরকানিয়া মাদ্রাসার জমি দখল করে একইস্থানে অবৈধভাবে কারিগরিকারিগরি কলেজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসি। লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামের শত শত নারী-পুরুষ ওই মাদ্রাসার জমি উদ্ধারের জন্য এ মানববন্ধনের আয়োজন করে। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলা পরিষদের সামনে রোববার দুপুরে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অভিযোগ করে বলেন, স্থানিয় রফিকুল ইসলাম জুলহাস নামের জনৈক ব্যাক্ত ফ্যাসিষ্ট সরকারের মদদে মাদ্রাসার জমি দখল করে কারিগরি কলেজ প্রতিষ্ঠা করে। এ ব্যাপাওে প্রতিবাদ করা হলে গ্রামের নিরিহ মানুষের বিরুদ্ধে মামলা করেেেছ। অভিলম্বে মাদ্রাসার জমি ফেরতসহ নিরিহ মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন,ঘাটাইল পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সোয়েব, তালতলা ঈদগা মাঠের ইমাম ও খতীব নুর মোহাম্মদ, ফুলবাড়ীয়া সুইয়াইদপুর ইমাম ও খতীব হাফেজ মাওলানা কামরুজ্জামান,লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ, ডা:মো: জালাল উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন ইসলামের কাছে স্বারকলিপি প্রধান করা হয়েছে।

জানতে চাইলে অভিযুক্ত মো: রফিকুল ইসলাম জুলহাস বলেন, ওই জমিটি মাদ্রাসার নামে ছিল। পরবর্তীতে মাদ্রাসা কমিটি কলেজের নামে দলিল করে দেয়। অপর প্রশ্নের জবাবে বলেন, গ্রমের কতিপয় লোক ওই জমি দখল করার চেষ্টা করায় তাদের বিরদ্ধে মামলা করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102