মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

এই সরকার রাষ্ট্র মেরামতে এখনও সফলতা দেখাতে পারেনি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির রোডম্যাপ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এই সরকার রাষ্ট্র মেরামতে এখনও সফলতা দেখাতে পারেনি। এই সরকার যেন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে।

ছয় মাস পেরিয়ে গেলেও এখনও বাজার ব্যবস্থা স্থিতিশীলতার ধারের কাছেও নেই। এরমধ্যে ব্যাংকিং ব্যবস্থাও স্থিতিশীল হয়নি। বিদেশি বিনিয়োগ একেবারেই শূন্যের কোঠায় নেমে গেছে। বৃহৎ রাষ্ট্রগুলো বলছে নির্বাচিত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক হবে। ফলে সবকিছু মিলিয়ে এখন একটা নির্বাচন আবশ্যক এবং বিএনপি সেটা চায়। এ বছরের ভেতরেই নির্বাচন হতে হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

আযম খান আরও বলেন, অন্তর্বর্তী সরকার অনির্বাচিত হলেও এই সরকারকে জাতির স্বার্থে বিএনপি সমর্থন দিয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার জবাবদিহিতাহীন সরকার। কারণ এই সরকার নির্বাচিত সরকার না।

তিনি আরও বলেন, আগে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত সরকার স্থানীয় নির্বাচনগুলো করবে। এই মুহূর্তে কোনো স্থানীয় নির্বাচন নয়, কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নয়। এই মুহূর্তে অন্য কোনো নির্বাচন দেশের জনগণ চায় না। সংস্কার কর্মসূচির মধ্যে সবচেয়ে অত্যাবশ্যকীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও কোর্টের ভূমিকা রয়েছে। এই প্রয়োজনীয় সংস্কার আগামী কয়েকমাসের মধ্যেই শেষ করা সম্ভব। এগুলোর সংস্কার করেই নির্বাচনে যাওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। প্রধান উপদেষ্টা খুব দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন বলে বিশ্বাস করি।

এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102