মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

গোপালপুরে ৬ পরিবারের মাঝে গরু বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ “দুধ, মাংস, চামড়া, গরু পালনে আমরা” প্রতিপাদ্যে নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করতে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় এবং উন্নত জীবনের সন্ধানে (ঊষা)’র বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুরে ৬টি পরিবারের মাঝে ৬টি গরু বিতরন করা হয়েছে।

গতকাল  সকালে উন্নত জীবনের সন্ধানে সংস্থার গোপালপুর কার্যালয়ের সম্মুখে গরুগুলো বিতরন করা হয়।

এতে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামিল হোসেন এর সঞ্চালনায় এবং উন্নত জীবনের সন্ধানে গোপালপুর শাখার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন  সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর উপ-মহাব্যবস্থাপক (প্রোগ্রাম)মো. মোস্তফা কামাল ভূঞা। বক্তব্য রাখেন খ. আ. মান্নান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. অকুবর হোসেন। মেহেরুননেছা কলেজের প্রভাষক মোঃ আশরাফ আলী, উপজেলা বিএন’পির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন,পৌর বিএন’পির সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া, অটো রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়ন গোপালপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।

আয়োজকদের দাবি, ২০০৮ সাল থেকে এপর্যন্ত ৬৫ জনকে আর্থিক, ৪ জনকে হুইল চেয়ার, ১৮ জনকে ক্যাচ, ১০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ, ২২০ টি ছাগল, ৮২টি সেলাই মেশিনসহ ৬টি গরু গরীব দুঃস্থ দের মাঝে বিনা মূল্যে বিতরন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102