মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

কালিহাতী প্রেসক্লাবে হামলার দায়ে যুবদলের রফিককে বহিস্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম রফিককে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গত ২৬শে ফেব্রুয়ারি কালিহাতী প্রেস ক্লাবে হামলা-ভাঙচুর ও লুটপাটের ৬ দিনের মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হলো। তিনি কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বারের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কালিহাতী উপজেলা যুবদলের সদস্য মো. রফিকুল ইসলাম রফিককে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এ নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এর আগে গত ২৬শে ফেব্রুয়ারি সকালে রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে ১০-১২ ব্যক্তি কালিহাতী প্রেস ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ টাকা লুটে নেয়। এ ঘটনায় প্রেস ক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র ম্যাজিস্ট্রেট (কালিহাতী) আমলী আদালতে রফিকুল ইসলাম রফিকসহ ১১ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102