মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

ঘাটাইলে ৩ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ সোমবার (১০ মার্চ) উপজেলায় জামুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলা জামুরিয়া ইউনিয়নে দীর্ঘদিন আইনের তোয়াক্কা না করে ইট তৈরি ও ইট পোড়ানো হচ্ছে। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেসার্স এশিয়া ব্রিকসকে তিন লাখ টাকা, মেসার্স এস কে ব্রিকসকে তিন লাখ টাকা ও মেসার্স এসআর ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102