মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

দ্রুত নির্বাচন দিয়ে দিন-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে দিন। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন নিয়ে টালবাহানা না করতে বলেন তিনি। রবিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে এসব কথা বলেন।

ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন করেছে তা আমরা সহ্য করেছি।

কিন্তু আন্দোলন থেকে কখনো মাঠ ছেড়ে পালাই নি। আগস্টের আন্দোলনের রূপ দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তাঁর নির্দেশনায় এই আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারকে বলছি অতিদ্রুত নির্বাচন দিয়ে দিন।
দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নাই। তাই নির্বাচনের বিকল্প নেই।

ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান শফিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মমিনুল হক নিক্সন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা তাঁতি দলের আহ্বায়ক শাহ আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ ও সাদত কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রোকন মোল্লা প্রমুখ।

এসময় জেলা, সদর উপজেলা ও ঘারিন্দা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল ৫ সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102