মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ঘাটাইলে কৃষি জমির মাটি কাটার অপরাধে ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নের কর্না গ্রামে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ২জন কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোঃ আবু সাঈদ।

সোমবার (৭ এপ্রিল) রাত ১১টা ৩০মিনিটে এ দণ্ডাদেশ দেন। দন্ডিত ব্যক্তিরা হলেন মধ্যকর্না গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ সাদ্দাম হোসেন(২৯)নবরত্ন বাড়ী গ্রামের কোরবানীর আলীর ছেলে মোঃ জাকির হোসেন(৩০)।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ জানান উপজেলা জামুরিয়া ইউনিয়নের জাকির হোসেন, সাদ্দাম হোসেন প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে কৃষি জমির টিপ সয়েল কাটেন। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে রাতেই ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুজন কে কারাদন্ড দেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোঃ আবু সাঈদ জানান যদি কোন ব্যক্তি কৃষি জমির নষ্ট করে মাটি কাটে তাহলে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102