মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন

জনগণের অনুমতি ছাড়া করিডোর নয়-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু করিডর প্রসঙ্গে বলেছেন, দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক জনগণ। সেটি আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন জনগণের অনুমতি লাগবে। এই জমি আপনি অন্যকে ব্যবহার করতে দেবেন কি না অবশ্যই যারা মালিক তাদের জিজ্ঞাসা করা উচিত। জনগণের প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

শনিবার (৩ মে) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব অডিটরিয়ামে পুলিশ লাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, দেশের করিডর কেউ ব্যবহার করবে জনগণ জানবে না, সেটি হতে পারে না। দেশ সবার, দেশের স্বার্থ আমরা সবাই মিলে রক্ষা করব।

টুকু আরো বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফেরত চায়।

বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার তারা ভোট দিতে পারেনি। এই দেশের মালিক কেউ এককভাবে নয়। ফ্যাসিবাদ-স্বৈরাচার বিদায় হয়েছে।
বিদায় হওয়ার পর একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে এটাই মানুষের প্রত্যাশা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।

এ সময় পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102