মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

মধুপুরে ৭ হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের মধুপুরে ৭ হাজার ২শত ইয়াবা উদ্ধারসহ একজন গ্রেফতার করে মধুপুর থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের কর্মকর্তারা। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাত হাজার টাকা।

সোমবার (১৯মে) সকালে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের হরিণধরা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবা উদ্ধার ও ইয়াবা বহনকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ির নাম মো. মামুন মিয়া। সে শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর হরিণধরা (মালদারপাড়া) গ্রামের মৃত আব্দুল কদ্দুছের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মো. কাওসারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার হরিণধরা থেকে চুনিয়া যাওয়ার পাকা রাস্তায় শামীমের বাড়ির নিকট গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টিম এই দায়িত্ব পালন করেন। সোমবার ভোর রাত চারটার দিকে একটি মোটারসাইকেলারোহীদের চ্যালেঞ্জ করলে শাহীনুর ইসলাম ও মো. শামীম পালিয়ে যায়। এবং এ সময় মামুনকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে মামুন তার ট্রাভেল ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করলে কাঁধে বহন করা তার ব্যাগ থেকে ১৫০টি প্যাকেটে ৭ হাজার ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় তার ব্যবহৃত একটি মোটর সাইকেল ও দুইটি মোবাইল জব্দ করে গ্রেফতার দেখিয়ে মধুপুর থানায় সোপর্দ করা হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, ৭ হাজার ২শ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102