মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

নাগরপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) সকালে বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী  মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের নিয়োগ বাণিজ্য, স্কুলের টাকা লুটপাটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১৫ মে) সকালে প্রধান শিক্ষক ২০২৫ সালের সরকারি নতুন পাঠ্য বই কেজি ধরে কালো বাজারে বিক্রি করতে গেলে বইসহ ট্রাক ছাত্র-ছাত্রীরা আটক করে। বইসহ ট্রাকটি উপজেলা প্রশাসন জব্দ করে নিয়ে যায়। প্রধান শিক্ষকের এমন অপকর্মে স্কুলসহ এলাকার সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন অভিভাবক ও এলাকাবাসী। দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মুজিবর রহমানের পদত্যাগ-সহ এর সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, এখনো আমরা ২৫ সালের তিন বিষয়ের বই পাইনি। প্রধান শিক্ষকের কাছে বই চাইতে গেলে বলে বই আসেনি। অথচ প্রধান শিক্ষক বৃহস্পতির নতুন বই বিক্রি করে দেন। আমারা প্রধান শিক্ষক মুজিবুর রহমানের পদত্যাগ চাই।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মো. ছানোয়ার হোসেন (ছামান), বাগজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদুর রহমান (সুমন), মোকনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আতিকুর রহমান (মিন্টন) সহ শত শত ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার (১৫ মে) সকালে নাগরপুর উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বই বিক্রির সময় এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা বইসহ ট্রাক আটক করে। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান ও উপজেলা শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ আটককৃত ট্রাক জব্দ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102