মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

আমাদের পড়ালেখার পাশাপাশি বাড়তি কারিকুলাম সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের শিক্ষা খাত ধ্বংসের পথে গিয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার আহ্বানে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষার পথে আনতে হবে। বিএনপি সেই কাজটিই করবে।

তিনি বলেন, আমাদের পড়ালেখার পাশাপাশি বাড়তি কারিকুলাম সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে। যাতে তরুণসমাজ বিভ্রান্ত না হয়।

রোববার (০১ জুন) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি হল রুমে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের তারেক রহমান জাতির সামনে বলেছেন আল্লাহর রহমতে বিএনপি যদি কামিয়াব হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। আপনাদের সকলকে বলি ইনশাআল্লাহ ৩১দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। শিক্ষাক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি সব ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে, সেটা অবশ্যই ঠিক করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, এই বাংলাদেশকে সামনে নিয়ে পথ চলতে চাই। আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। ত্রিশ লাখ শহীদদের রক্তের বিনিময়ে আর কয়েক লাখ মা, বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীনতা এসেছে। কাজেই স্বাধীনতা সার্বভৌমত্ব ভিনদেশীরা বিনষ্ট করবে আমরা এটা হতে দেব না। বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।

আসন্ন ঈদুল আজহার পরদিন থেকে পিএলফসি চ্যাম্পিয়নশিপে বিদ্যালয়ের এসএসসি ২০১৩ ব্যাচ থেকে ২০২৬ ব্যাচের সাবেক ছাত্ররা দুইদিনব্যাপী টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালে মোহাম্মদ সাফি ইথেন বলেন, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল কাদের, ক্রীড়া শিক্ষক আব্দুল কদ্দুছসহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102