মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

মধুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে জুলাই-২০২৪ এর আন্দোলনে শহীদদের স্মরণে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৬ জুলাই(বুধবার) সকলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জুলাই আন্দোলনে মধুপুরের একমাত্র শহীদ লাল মিয়ার স্ত্রী মোসা: আলপনা বেগম, অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল কাদির, সাংবাদিক আলকামা সিকদার,

টাঙ্গাইল জেলা এনসিপি’র নেত্রী সুইটি আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জিয়াউল আহসান, টি এ নাঈম প্রমূখ।

সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা ও অনুষ্ঠান শেষে সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102