মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম :

টাংগাইলের ৩টি আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। এরমধ্যে রয়েছে টাঙ্গাইলের ৩টি আসন। রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এ তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এ সময় দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলায় মোট ৮ টি সংসদীয় আসন রয়েছে। এরমধ্যে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে মনোনয়ন পেয়েছেন শাকিল উজ্জামান। তিনি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের শামছুল হকের ছেলে শাকিল উজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রাজনীতির যুক্ত হন।টাঙ্গাইল – ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন পেয়েছেন দলের উচ্চতর পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার কবীর হোসেন।টাঙ্গাইল – ৭ (মির্জাপুর) আসনে মনোনীত হয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন। তিনি মির্জাপুরের ওয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রামের সন্তান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

মনোনয়নপ্রাপ্তির অনুভূতিতে শাকিল উজ্জামান বলেন, ‘আমি দলের প্রতি কৃতজ্ঞ। গোপালপুর-ভূঞাপুর আমার প্রানের ঠিকানা। এখানেই আমার জন্ম, বেড়ে ওঠা। আমি এলাকার মানুষ ও দেশের জন্য কাজ করতে চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102