মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

মাওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই-নাহিদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্ব নিয়েই ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন দেশ গড়তে চাই। জাতীয় নাগরিক পার্টির যে দর্শন, চিন্তা তারমধ্যে মাওলানা ভাসানী রয়েছেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হিসেবে দেখি।”

তিনি আরো বলেন, “মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক-মেহনতি মানুষের রাজনীতিবিদ। ভাসানী ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মহান নেতার কবর জিয়ারতের মাধ্যমে আমরা টাঙ্গাইলের কার্যক্রম শুরু করছি।”

সোমবার (২৮ জুলাই) রাতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইল শহরে প্রবেশ করেন। এসময় দলের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু করবে দলটি। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102