মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

মধুপুরে করাতকলে মোবাইল কোর্ট, জরিমানা ৪০ হাজার

বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

মধুপুর পৌরসভার বিভিন্ন করাতকলে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বৈধ লাইসেন্স না থাকায় ৪টি করাতকলের মালিককে মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। বনবিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক জনাব আশিকুর রহমান ও রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন এসআই আরিফের নেতৃত্বে মধুপুর থানার একটি দল।

এ ধরনের অভিযান মধুপুরকে আরো শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102