মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি

টাংগাইলে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ছয় দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। গত শনিবার থেকে শুরু হওয়া কর্মবিরতিতে জেলার ১২টি উপজেরার ৪২০ জন স্বাস্থ্য সহকারী অংশ নিয়েছেন। ফলে প্রান্তিক পর্যায়ে টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, তৃতীয় দিনের আন্দোলন সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে চলবে দুপুর ২টা পর্যন্ত। প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ফটকে ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা।

টাঙ্গাইল সদর উপজেলার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতি কাঠামো বাস্তবায়ন, ন্যায্য বেতন স্কেল ও কাজের স্বীকৃতিসহ ছয় দাবি জানিয়ে আসছেন তারা। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে জানতে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহাবুবুল আলম মঞ্জুকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102