মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী। এ সময় আরও অন্তত ৮ শ্রমিক আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যানযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। অপর দিকে একটি ট্রাক ঘটনাস্থলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে পড়ে যায়। এ সময় স্থানীয়রা অন্তত ১০ জন আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102