মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

টাংগাইলের বাঐখোলায় দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম, পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় আসার পর বাসটি ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে।

এসময় ঢাকাগামী রডভর্তি আরেকটি ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো দুই জনকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, নিহত যাত্রীদের পরিচয় সনাক্তের চেষ্ট চলছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102