মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীকে কটাক্ষ করে রাজনৈতিক বক্তব্য দেয়ার অভিযোগ উঠেছে মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির সরকারের বিরুদ্ধে। তার দেয়া একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধুপুরের জাকির সরকার। জানা গেছে, গত ১১ই অক্টোবর মধুপুর বিএনপি কার্যালয়ের সামনে দেয়া তার এই মন্তব্যে তৃণমূল বিএনপি তথা জনমনে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ নিয়ে গোটা উপজেলা জুড়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। ভিডিওতে দেখা যায়, জাকির সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আপত্তিকরভাবে ‘লেফ্‌ট-রাইট বাহিনী’- শব্দটি ব্যবহার করছেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক এবং জনগণের আস্থার স্থল এই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একজন রাজনৈতিক নেতার এমন মন্তব্য অপ্রত্যাশিত, দায়িত্বজ্ঞানহীন ও রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মনে করেন বিএনপি’র তৃণমূলসহ সর্বস্তরের মানুষ। উল্লেখ্য, জাকির সরকার ইতিপূর্বেও দলীয় নেতাকর্মীদের ক্ষমতায় গেলে দেখে নেয়ার হুমকি দেন এবং তাদেরকে ‘বেজন্মা’ বলে গালি দেন। এতে তিনি দলীয় নেতাকর্মীদের ভীষণ সমালোচনার মুখে পড়েন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102