মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলুকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।

২৯ অক্টোবর বুধবার দুপুরে ঢাকা থেকে মধুপুর ফেরার পথে মধুপুরে বাস থেকে নামার আগেই তিনি পুলিশের হাতে আটক হন ।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির নিষিদ্ধ ছাত্রলীগের এই সাবেক সাধারণ সম্পাদকের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক ছাত্রলীগ নেতা বাসযোগে ঢাকা থেকে মধুপুরে আসার খবর গোপন সূত্রে জেনে অভিযান চালানো হয়। মধুপুরের প্রবেশমুখ গাংগাইর রক্তিপাড়া অতিক্রমকালে পুলিশ বাস থেকে তাকে আটক করে। ৫ আগস্টের সময়ের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর হয়েছে ।

আমিনুল ইসলাম বাবলু ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মধুপুর উপজেলা ছাত্রলীগের প্রথমে আহবায়ক কমিটির সদস্যসচিব ও পরে সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মধুপুর উপজেলার পঁচিশা গ্রামের নুরুল হকের ছেলে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102