মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

টাঙ্গাইল-৫ (সদর) আসনে সুলতান সালাহউদ্দিন টুকুর মনোনয়ন দাবিতে মিছিল ও সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়নে দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা জানান, টাঙ্গাইল সদর আসনে সুলতান সালাহউদ্দিন টুকুর বিকল্প কোনো প্রার্থী নেই। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

জেল খেটেছেন, অন্যায়-অত্যাচারের শিকার হয়েছেন।

তারা বলেন, ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি টুকু টাঙ্গাইলের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। আমাদের একমাত্র চাওয়া টুকুর মনোনয়ন। এ বিষয়ে আমরা শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ দলের বিভিন্ন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102