মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

মধুপুরে স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে মোহাম্মদ আলীর সমর্থকদের বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে সদ্য ঘোষিত স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর সমর্থকরা।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মধুপুরে মোহাম্মদ আলীর অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনারস চত্বরে এসে শেষ হয়।

এসময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, বিএনপি নেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে স্বপন ফকিরকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা মধুপুরের বিএনপির নেতাকর্মীদের প্রতি অবিচার। মধুপুরের প্রকৃত কর্মীরা এই মনোনয়ন মেনে নেবেন না। আমরা চাই, মধুপুরের ছেলে মোহাম্মদ আলীকে ধানের শীষ প্রতীক দেওয়া হোক। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102