মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হতে পারি এই চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। সর্বপ্রথম বহুল কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। যাতে চরাঞ্চলবাসীকে আর কষ্ট ভোগ করতে না হয়।

নদীতে বাঁধ নির্মাণ করা হবে, যাতে নদী ভাঙনের কবল থেকে চরাঞ্চলবাসী রক্ষা পায়। টাঙ্গাইলকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলব।’

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা মাহমুদনগর ইউনিয়নের গোল চত্বরে বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘বেগম খালেদা জিয়া তীব্র আন্দোলন-সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, তবু কখনো কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি। সে জন্য তাকে আপসহীন নেত্রী বলা হয়।’

মাহমুদনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজ করিম প্রমুখ। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102