মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় আপসহীন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াবেন এটাই প্রার্থনা। মানুষের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলে এতিম শিশুদের সঙ্গে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

টুকুর উদ্যোগে সদর উপজেলার বাজিতপুরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদরাসার এতিমখানার শতাধিক শিক্ষার্থী দোয়ায় অংশ নেয়। পরে এতিম শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

এসময় ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন মুফতি মাহমুদুল হাসান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102