মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা  

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাড. মোহাম্মদ আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা  হয়েছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেন। এতে অংশ নেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার, সদস্য আনোয়ার হোসেন, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান আলী, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, মধুপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়াসহ দলের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফকির মাহবুব আনাম স্বপন এলাকার সন্তান নন।

তিনি শুধু নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মধুপুরে আসেন। এর আগে দুইবার তাঁকে মনোনয়ন দেওয়া হলেও পরাজিত হন তিনি। তাই আসনটি নিশ্চিত করতে স্বপন ফকিরের মনোনয়ন পরিবর্তন করে অ্যাড. মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডের কাছে দাবি করছি। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102