মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

টাংগাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১১টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সঞ্জিত রবিদাস, হেলাল খান, মুসা মিয়া, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, আসাদুজ্জামান এমারত, লিটন মিয়া, মিন্টু, সোলায়মান, শফিকুল ইসলাম, নাইমুর, বিপ্লব হোসেন, সাদ্দাম হোসেন, আলিম উদ্দিন এবং ফরহাদ হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, দেলদুয়ার, নাগরপুর, সখীপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, মির্জাপুর এবং ধনবাড়ী থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।

মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অভিযোগ উল্লেখ রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102