মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

বিনিময় বাসে শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ, করটিয়ায় বাস আটক

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

মধুপুর থেকে করটিয়া আসার পথে বিনিময় পরিবহনের একটি বাসে করটিয়া সরকারি সাদত কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার ১০ জানুয়ারি মধুপুর থেকে ছেড়ে আসা একটি বিনিময় বাসের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। ঐ শিক্ষার্থী জানান বাসটির ড্রাইভার ও স্টাফ তার সঙ্গে খুব দুর্ব্যবহার করেন এবং তার টিকিট কেড়ে নেন। এ ঘটনায় শিক্ষার্থী টি সরকারি সাদত কলেজের একটি অনলাইন ফেসবুক গ্রুপে অভিযোগ জানান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়।
পরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় অভিযুক্ত বাসটি আটক করা হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি ঠান্ডা করেন।  এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102