মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

টাংগাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার দুপুরে টাঙ্গাইল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক আবু ছাইদ আজাদের নেতৃত্বে টাঙ্গাইল জেলার চরাঞ্চলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

এ সময় জাতীয় পার্টি থেকে আগত নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ দেশ আমাদের সবার। তারেক রহমান বলেছেন— ‘ভোট দেব ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।’ আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের আন্তরিক স্বাগতম। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা ১৯৭১ সালের চেতনা বুকে ধারণ করি এবং ২০২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102