মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী যুব সমাজের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি- জাকির হোসেন সরকার, সহ সভাপতি এম রতন হায়দার, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, এছাড়াও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ও আবদুল মান্নান। ঘোড়দৌড় প্রতিযোগিতায় সর্বমোট ৩২ টি ঘোড়া সোয়ারী অংশ গ্রহন করেন। কদম দৌড়ে ২টি রাউন্ডে ১০ টি ঘোড়া ও দাপট দৌড়ে ২ রাউন্ডে ২২ টি ঘোড়া অংশ গ্রহন করে। কদম দৌড়ে ২ রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন মাদারগঞ্জের মোশারফ হোসেন এবং নজরুল ইসলাম। এছাড়াও দাপট দৌড়ে ২ রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন ঘাটাইলের সোহাগ এবং জামালপুরের আবদুর রহমান। ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন ময়মনসিংহের সঞ্জু ও দ্বিতীয় স্থান অধিকার করেন জামালপুরের আবদুর রহমান। এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার উৎসুক নারী পুরুষের উৎসব মুখর সমাগম এক মিলন মেলায় পরিনত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102