মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য পথচারী আরফান খান (৭৫) ও মোটরসাইকেল আরোহী টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪)।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, সখীপুর উপজেলার দাঁড়িয়াপুরে ফাইলা পাগলার মেলা থেকে মোটরসাইকেলে তিনজন বন্ধু মিলে টাঙ্গাইলের দিকে ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102