মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

ঘাটাইলে খামারের ঘুমন্ত কর্মচারীর হাত-পা বেঁধে পাঁচটি গরু চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে খামারের ঘুমন্ত এক কর্মচারীর হাত-পা বেঁধে বিদেশি জাতের পাঁচটি গরু চুরি করেছেন চোরেরা। যার আনুমানিক গরুর বাজার মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানান খামারের মালিক তৌহিদ।

গত রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামের ইটপাঞ্জাল এলাকার তৌহিদ অ্যাগ্রো খামারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার রাতে ইটপাঞ্জাল এলাকার তৌহিদ অ্যাগ্রো খামারের পাহারাদারকে হাত-পা ও মুখ বেঁধে রাখেন এবং খামারে থাকা আরো তিনকর্মীকে ঘরের বাইরের দিক থেকে দরজায় তালা লাগিয়ে দেন চোরেরা। পরে খামার থেকে বিদেশি জাতের পাঁচটি গরু চুরি করে নিয়ে যান।

খামারের পাহারাদার মো: হযরত আলী বলেন, ‘হঠাৎ রাত ৩টার দিকে তিন থেকে চারজন লোক আমাকে বেঁধে ফেলেন। তারা ট্রাক নিয়ে এসেছিলেন। আমি ট্রাকের শব্দ শুনতে পেয়েছি। চোর চলে যাবার পর স্থানীয়রা এসে আমার বাঁধন খোলেন।’

তৌহিদ অ্যাগ্রো খামারের ম্যানেজার তামিম সিয়াম শান্ত জানান, রোববার রাতে এ চুরির ঘটনা ঘটে। খামার থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। প্রতিটা গরু দুই লাখ টাকার বেশি হবে। বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘চুরির ঘটনাটি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগে পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102