মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ধনবাড়ীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে তৃতীয় শ্রেণির ছাত্রী মারিয়া (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের এক পরিত্যক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর বড় ভাই জুবায়ের হোসেন জানান, গত সোমবার (২৬শে জানুয়ারি) বাড়ি থেকে নিখোঁজ হয় মারিয়া। পরে এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় মারিয়ার বাবা উজ্জ্বল হোসেন গত শুক্রবার ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তদন্ত শুরু করে পুলিশ। এর মধ্যেই রোববার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজর নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের মৃত নান্নু মিয়ার পরিত্যক্ত ঘরের ভেতর থেকে লাশের দুর্গন্ধ পায়। পরে ওই ঘরে খোঁজাখুঁজির সময় স্টিলের বাক্সে বস্তাবন্দি অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। সেইসঙ্গে সন্দেহজনক সুমন (২৫) ও আ. রাফিউল (১৬)কে পুলিশ থানায় নিয়ে যায়। ওই দুইজন সকল জনসাধারণের সামনে স্বীকার করেছে ধর্ষণের পরে তাকে হত্যা করে বাক্সের মধ্যে রেখেছে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান উক্ত ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পর মূল রহস্য জানা যাবে। নিহত শিশুর বাবা ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102