মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

বাসাইলে জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে আনছার মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আনছার মিয়া বাড়ির পাশের একটি ক্ষেতের আইল কাটছিলেন। এসময় অভিযুক্ত লেবু মেলেটারি লাবু সিকদার সেখানে গিয়ে তাকে গালিগালাজ শুরু করেন।

আনছার মিয়ার স্ত্রী বাধা দিতে এলে তাকেও গালিগালাজ করা হয়। একপর্যায়ে কথাকাটাকাটির এক পর্যায়ে লেবু মেলেটারি আনছার মিয়াকে এলোপাতাড়ি মারধর করেন।

মারধরের শিকার হয়ে আনছার মিয়া মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহত আনছার মিয়া কলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102