মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

টাংগাইলে বিনামূল্যে হামের চিকিৎসার দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হামে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ, টিকা অব্যবস্থাপনাকারীদের বিচার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মানববন্ধন করেছে।

রবিবার (১৭ মে) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথির সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, গণসংহতি আন্দোলনের সদস্য নিলা বেগম, মো. সাইফুল ইসলাম, মিলন চন্দ্র দাস, সাধারণ শিক্ষার্থী অপূর্ব প্রমুখ।

মানববন্ধনে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পেলেও সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ও টিকার সংকট সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলো চিকিৎসা ব্যয় বহনে হিমশিম খাচ্ছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে, জনস্বাস্থ্য সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব এবং শিশুদের স্বাস্থ্য নিয়ে অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না।’’

স্বাস্থ্য খাতকে বাণিজ্যিক স্বার্থের বাইরে এনে জনগণের অধিকার হিসেবে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশের স্বার্থবিরোধী যেকোনো বৈষম্যমূলক আন্তর্জাতিক বাণিজ্যচুক্তি বাতিল করার দাবি জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102