মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার বিকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর পাচুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধীর মা বাদী হয়ে ওই রাতেই নাগরপুর থানায় একটি মামলা করে।

প্রত্যক্ষদর্শী পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলা সহবতপুর ইউনিয়নের কাজীর-পাচুরিয়া গ্রামের হাশেম আলীর বুদ্ধিপ্রতিবন্ধী কন্যা (২৯)কে সঙ্গে নিয়ে তার মা শুক্রবার বিকালে বাড়ির পাশে ধানের খোলায় কাজ করতে যায়। প্রতিবন্ধী মেয়েটি খোলা থেকে ধান নিয়ে বাড়ি যায়। তার ফিরতে দেরি হওয়ায় মা রোজিনা বেগম খুঁজতে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় তিনি বাড়ির পাশে জমির আইলে প্রতিবেশী সাজ্জাদের ছেলে মো. শাকিব (২২) তাকে জোরপূর্বক ধর্ষণ করতে দেখে। পরে ধর্ষক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ধর্ষিতার মা ও মামলার বাদী রোজিনা বেগম জানান, অভিযুক্ত শাকিব তার প্রতিবেশী মামাতো ভাই। আমার মেয়ে একজন বুদ্ধিপ্রতিবন্ধী। গত শুক্রবার বিকালে আমার ভাই ওহাব খানের ধানের খোলায় আমি ও আমার মেয়ে কাজ করতে ছিলাম। পরে আমার মেয়ে খোলা থেকে ধান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় প্রতিমধ্যে তাকে একা পেয়ে অভিযুক্ত শাকিব তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম জানান, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেলে পাঠানো হয়েছে ও অন্য আইনি প্রক্রিয়া চলমান। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102