মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

সখীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে  সখীপুর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সূত্র জানায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে।

সখীপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা অপর একটি মামলায় আনসার আলী আসিফ জামিনে রয়েছেন বলেও জানান ওসি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102