মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

তারেক রহমানের প্রত্যাবর্তনঃ টাঙ্গাইল থেকে আসছে ২৫ হাজার নেতাকর্মী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল থেকে একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। এছাড়া প্রায় ৪ শতাধিক গাড়িতে করে ২০ হাজার নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপির নেতাকর্মীরা জানান, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা গত কয়েক দিন ধরে বৈঠক ও সভা করেছেন। সভায় ঢাকায় যাতায়াত, অবস্থান ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এতে ট্রেন রিজার্ভ এবং শতাধিক গাড়ি বহর নিয়ে ঢাকায় রওনা হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগের দিকে অনেকেই গাড়ি বহর নিয়ে ঢাকায় যাবে। এতে উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের সকল নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, তারেক রহমান দেশে আসবে এতে আমরা উৎফুল্ল। ওইদিন সারাদেশ ও নেতাকর্মীরা তাকে বরণ করে নিবে৷ তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সব উপজেলার নেতাকর্মীসহ জেলার নেতাকর্মীরা এতে অংশ নেবে। আশা করছি প্রায় ৪ শতাধিক গাড়ি ভর্তি করে নেতাকর্মীরা যাবেন। এছাড়াও বিভিন্নভাবে মাইক্রোবাস ও প্রাইভেট কারেও নেতাকর্মীরা যাবেন। মঙ্গলবার থেকেই নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন, কেন্দ্রীয় নির্দেশে আমরা প্রস্তুতি নিয়েছি। জেলা থেকে সব পর্যায়ের নেতাকর্মীরা সেখানে যাবেন। এ উপলক্ষে এরইমধ্যে টাঙ্গাইল সদর থেকে একটি ট্রেন ও শতাধিক বাস রিজার্ভ করা হয়েছে৷ তবে বেশিরভাগ নেতাকর্মীই আগের দিন ঢাকায় চলে যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102