মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আবু সাইম মণ্ডল (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ঘাটাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আবু সাইম মন্ডল যশোর কোতোয়ালি থানার কাবিলা গ্রামের মরহুম শাফিয়ার মন্ডলের ছেলে এবং আহত সালমা আক্তার (৩৫) ঘাটাইল উপজেলার জয়নাবাড়ি এলাকার মরহুম শামসুল আলমের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, সন্ধ্যায় গোপালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস ঘাটাইল শহরের ময়মনসিংহ সড়কে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102