মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাস ফেরত এক যুবকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৮৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে প্রবাস থেকে দেশে ফেরার এক দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় আসলাম সিকদার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও এলাকায়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সখীপুর–সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় একটি মোটরসাইকেল ও পাইপবোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে আসলাম সিকদার মোটরসাইকেল নিয়ে বড়চওনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পাইপবোঝাই অটোভ্যানের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসলামের পরিবার জানায়, সোমবার রাতেই তিনি সৌদি আরব থেকে প্রবাস জীবন শেষ করে দেশে ফিরেছিলেন। আগামী শুক্রবার তার বিয়ের দিন ধার্য ছিল। প্রবাসে থেকে উপার্জন করে তিনি পরিবারের দায়িত্ব সামলাচ্ছিলেন। দেশে ফিরে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছিলেন তিনি।

নিহত আসলামের চাচা ইউসুফ ড্রাইভার কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত রাতেই বিদেশ থেকে ফিরেছিল আসলাম। বিয়ের সব প্রস্তুতি চলছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102