মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে খুন হওয়া অটোচালকের পরিবারের পাশে সুলতান সালাউদ্দিন টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামের নিখোঁজ অটোচালক রাশেদুল হাসান (২০) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। সেই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তিনি নিহত রাশেদুলের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেন। একমাত্র সন্তান হারিয়ে শোকে পাগলপ্রায় মায়ের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

নিহত রাশেদুল হাসান উপজেলার পানিয়াবান্দা গ্রামের মোহাম্মদ মফি মিয়ার ছেলে। প্রায় ৪০ দিন আগে তিনি নিখোঁজ হন। গত ৪ জানুয়ারি তার হাড় ও মুখমণ্ডল উদ্ধার হলে পরিবার ও গ্রামবাসী তাকে শনাক্ত করে।

নিহতের পরিবারকে সান্ত্বনা দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অপরাধী যে-ই হোক, তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

যারা এ ধরনের নৃশংস ঘটনা ঘটাচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়। এই পরিবারের পাশে আমরা সব সময় থাকব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102