মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে শত্রুতার জেরে বিষ প্রয়োগে ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৮৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের গোপালপুরে আড়াই বিঘা জমির আধা পাকা বোরো ধান বিষ প্রয়োগে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক শত্রুতার জেরে এমন অপরাধ সংঘটনের সত্যতা নিশ্চিত করেছে থানা পুলিশ। এ ঘটনায় জমির মালিক প্রকৌশলী হাবিব উদ্দীন এবং বর্গাচাষি ফরিদ শেখ দোষীদের শাস্তি দাবি করেন। জানা যায়, উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা গ্রামের প্রকৌশলী হাবিব উদ্দীনের চাতুটিয়া মৌজার ৭৫ শতাংশ জমি বর্গা নিয়ে পড়শী ফরিদ শেখ এবার বোরোর আবাদ করেন। গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত ওই ধানি জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। ফলে জমির সব ধান গাছ ক্রমান্বয়ে মরে যায়। উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণকারী কর্মকর্তা এমএ হালিম জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এরাক্সন প্যারাকোয়েট-২০০ এসএল নামক বিষ প্রয়োগে ধানি জমি পুড়িয়ে দেয়ার আলামত খুঁজে পান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্তকারী অফিসার এবং গোপালপুর থানার এসআই চন্দন পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক শত্রুতায় জমির ধান পোড়ানোর ঘটনা ঘটেছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, মাস খানেক আগে এই গ্রামেরই পশ্চিম পাড়ায় পারিবারিক শত্রুতার জেরে বিষ দিয়ে তিন বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102