টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি। শনিবার (৯ মার্চ) সকালে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে আনসার ক্যাম্প থেকে শুরু করে শহরের বিভিন্ন দোকান, রিকশাচালক, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেয় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর […]

