```
এলেঙ্গায় চালককে জিম্মি করে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা

এলেঙ্গায় চালককে জিম্মি করে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা

টাঙ্গাইলের কালিহাতীতে চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। এসময় হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে গাড়ি থেকে দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ […]

এলেঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ভূঞাপুর যুবদলের দুই নেতা আটক

এলেঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ভূঞাপুর যুবদলের দুই নেতা আটক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ৩০০ পিস ইয়াবাসহ ভূঞাপুর যুবদলের দুই নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের বৃষ্টি হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার […]

কালিহাতীতে সেতুর পরিবর্তে সড়ক নির্মাণের দাবি

কালিহাতীতে সেতুর পরিবর্তে সড়ক নির্মাণের দাবি

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় কোনো ধরনের পানিপ্রবাহ না থাকা সত্ত্বেও একটি পরিত্যক্ত ডোবার ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অর্ধশত বছর ধরে পানিপ্রবাহ বন্ধ থাকা এই স্থানে নতুন করে সেতু না করে মাটি ভরাট করে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, কোনো জনস্বার্থ ছাড়াই কেবল কাগজ-কলমের রিপোর্টের ওপর […]

কালিহাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর

কালিহাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মিলেনি মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর। সে কালিহাতীর হাতিয়া গ্রামের মো. আল আমিনের ছেলে ও সল্লা মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আল আমিন। আল আমিন জানান, আব্দুল্লাহ প্রায় এক মাস শারীরিকভাবে অসুস্থ ছিল। গত ৮ সেপ্টেম্বর তাকে পড়ার কথা বললে অভিমান করে বাসা থেকে বের […]

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ব্রিজে থেকে নামার সময় লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন ধরে রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ রয়েছে। […]

কালিহাতীতে ১ মাসে ভ্রাম্যমান আদালতের ৭৩টি মামলা ও ১২ লাখ টাকা জরিমানা আদায়

কালিহাতীতে ১ মাসে ভ্রাম্যমান আদালতের ৭৩টি মামলা ও ১২ লাখ টাকা জরিমানা আদায়

টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন অপরাধ দমন ও জনস্বার্থে আইন বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় গত আগস্ট মাসে ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৩টি মামলায় ১২ লাখ ৯ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড এবং ৪৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, আগস্টের প্রথমার্ধে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩২টি মামলায় ৭ লাখ […]

টাংগাইলে রাজমিস্ত্রি হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন

টাংগাইলে রাজমিস্ত্রি হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন

টাঙ্গাইলে রাজমিস্ত্রি ফয়সাল হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালাত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামিরা হলেন— টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টুনি মগড়া (কাজীবাড়ি) গ্রামের আব্দুল আলীমের ছেলে আব্দুল […]

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় কস্তুরীপাড়া বাজার এবং বিকেলে কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নারান্দিয়া ইউনিয়নের করুয়া গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৭) এবং পারখী ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে রায়হান (১৬)। ইমন চলতি […]

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে আব্দুল মালেক (৫৫) নামের এক ব্যক্তিকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ আগস্ট) উপজেলার কস্তুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। উপজেলা প্রশাসন সূত্র জানায়, কস্তুরীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে অভিযান […]

টাংগাইলে পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার দুই আসামী গ্রেফতার

টাংগাইলে পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার দুই আসামী গ্রেফতার

টাঙ্গাইলে পৃথক অভিযানে একটি হত্যা মামলা ও একটি অপহরণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গত শনিবার র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র‌্যাব জানায়, প্রথম অভিযানে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি মো. রিপন তরফদার (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ মে রাতে এক ব্যক্তি গরুর ভুষি কিনতে বাড়ি থেকে বের […]

```

আমাদের মধুপুর ২৪