```
টাঙ্গাইলে মোটরসাইকেল ও পিকআপে বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইলে মোটরসাইকেল ও পিকআপে বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও পিকআপের এক হেলপার নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে […]

মির্জাপুরে আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে আটক

মির্জাপুরে আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে আটক

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক আবাসিক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে ইব্রাহিম খান রিয়াদ নামে এক মাদরাসা পরিচালককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয়দের হাতে মারধরের শিকার হন তিনি। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসাটির ৫-৬ জন আবাসিক ছাত্রকে বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে […]

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকানের দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকানের দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

টাঙ্গাইলের মির্জাপুরে বিকাশের দোকানে রিচার্জ কার্ড ফেলে কৌশলে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। দোকান মালিক জাকির হোসেন জানান, ঘটনার সময় এক ব্যক্তি তার দোকানে এসে ৫০ টাকার রিচার্জ কার্ড চান। কিছুক্ষণ পর আরও একজন দোকানে প্রবেশ করেন। তিনি দোকানের মেঝেতে […]

টাংগাইলে স্ত্রী-সন্তানের গায়ে আগুন দেয়ার মামলায় যাবজ্জীবন

টাংগাইলে স্ত্রী-সন্তানের গায়ে আগুন দেয়ার মামলায় যাবজ্জীবন

টাঙ্গাইলে স্ত্রী ও সন্তানের শরীরে আগুন জ্বালিয়ে দেয়ার অপরাধে রাকিবুল হাসান রাকিক (২৫) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের আকবর আলীর ছেলে। আরো পড়ুনঃ টাংগাইলে ধর্ষণ মামলায় দুই […]

মির্জাপুরে পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

মির্জাপুরে পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার সংরক্ষণ করে বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) মির্জাপুর উপজেলার সোহাগপুর ও গোড়াই এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আরো পড়ুনঃ মির্জাপুরে […]

মির্জাপুরে ‍যুবলীগ নেতা গ্রেফতার

মির্জাপুরে ‍যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলে। সেসময় আন্দোলনকারীরা হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করে। এসময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও ছররা গুলি ছুড়লে আন্দোলনে অংশ নেওয়া হিমেল নামের এক ব্যক্তির দুই চোখ অন্ধ হয়। ওই […]

মির্জাপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় দুই কিশোর নিহত

মির্জাপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)। আরো পড়ুনঃ মির্জাপুরে আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার পুলিশ ও স্থানীয়রা […]

মির্জাপুরে আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

মির্জাপুরে আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে শওকত হোসেন ফালু নামের আওয়ামী লীগের সাবেক এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলে। সে সময় আন্দোলনকারীরা হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ […]

টাংগাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাংগাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে শিশু ধর্ষণের দায়ে রশিদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই রায় দেন। দণ্ডিত রশিদ মিয়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের গোলামের ছেলে। বিচারক […]

মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার

মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে গামছা দিয়ে ঢাকা অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে […]

```

আমাদের মধুপুর ২৪