```
টাংগাইলে জমতে শুরু করেছে ঈদের বাজার

টাংগাইলে জমতে শুরু করেছে ঈদের বাজার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে শেষ মুহূর্তে জমতে শুরু করেছে ঈদের বাজার। তবে বিক্রেতারা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার ক্রেতা কম। ঈদের বাজারে প্রতিবারই ভারতীয় পোশাকের চাহিদা থাকলেও এবার পাকিস্তানি পোশাকে বেশি ঝুঁকেছেন ক্রেতারা। শহরের বিভিন্ন মার্কেটে ঘুরে দেখা যায়, ঈদ উপলক্ষে প্রতিটি মার্কেট ও দোকানগুলো সেজেছে বর্ণিল সাজে। শপিংমলগুলোও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন ধরনের ছাড় […]

ধনবাড়ীতে কারাতে শিখছে মেয়েরা

ধনবাড়ীতে কারাতে শিখছে মেয়েরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে মার্শাল আর্ট কারাতে শিখে আত্মরক্ষায় বলীয়ান হচ্ছেন অনেক তরুণী। তারা এখন সাহসিকতার সঙ্গে নিজের নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। স্কুল-কলেজে মেয়ের একা আসা-যাওয়া নিয়ে অনেক বাবা-মা আর বাড়তি দুশ্চিন্তা করছেন না। খোঁজ নিয়ে দেখা যায়, ধনবাড়ী উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ে শিক্ষার্থী বেশি। এ হার যথাক্রমে ৪৭ ভাগ বনাম ৫৩ […]

যমুনা রেল সেতুতে ১২০ কিমি গতিতে ট্রেন সেতু পার হতে লাগে ৩ মিনিট

যমুনা রেল সেতুতে ১২০ কিমি গতিতে ট্রেন সেতু পার হতে লাগে ৩ মিনিট

নিজস্ব প্রতিনিধিঃ যমুনার বুকে নির্মিত সেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের মধ্য দিয়ে স্বপ্নের যমুনা রেলসেতুর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে স্পেশাল ট্রেন পশ্চিমে সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনে পারাপারের মধ্য দিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেতুটি উদ্বোধনের মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার […]

যমুনা রেলসেতুর উদ্বোধন শুরু

যমুনা রেলসেতুর উদ্বোধন শুরু

নিজস্ব প্রতিনিধিঃ দেশের অন্যতম বৃহত্তম যমুনা রেলসেতুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেলস্টেশনে এ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিছেন বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মি. সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মি. ইতো তেরুয়াকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে […]

টাংগাইলে বাতিঘর আদর্শ পাঠাগার এর বই বিনিময় উৎসব

টাংগাইলে বাতিঘর আদর্শ পাঠাগার এর বই বিনিময় উৎসব

মধুপুর ডেস্কঃ টেবিলে থরে থরে সাজানো বই। কেউ জমা দিচ্ছেন, কেউ নিচ্ছেন। পড়া শেষে বাসার সেলফে পড়ে থাকা বই দিয়েও নিচ্ছেন আরেকটি পছন্দের বই। সংগ্রহ করা যাচ্ছে প্রিয় লেখকের প্রিয় বইটি, সঙ্গে আছে একাডেমিক ও ম্যাগাজিন সেকশন থেকে অফুরন্ত বই বিনিময়ের সুযোগ। কেবল বই দিয়েই বই বিনিময়, পুরো দিনটিই ছিল বই বিনিময়ের। আয়োজকেরা বলছেন, বইকে […]

সখীপুরে প্রতিবন্ধী কৃষক রানা হামিদের বাগানে লেবুর বাম্পার ফলন

সখীপুরে প্রতিবন্ধী কৃষক রানা হামিদের বাগানে লেবুর বাম্পার ফলন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধী কৃষক রানা হামিদের বাগানে লেবুর বাম্পার ফলন হয়েছে। রমজান মাসে তিনি প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার লেবু বিক্রির আশা করছেন। তার লেবুর বাগান দেখতে প্রতিদিন অনেকেই ছুটে আসছেন। রানা হামিদের সফলতা দেখে এলাকার বেকার তরুণরাও লেবু চাষ করছেন। রানা উপজেলার প্রতিমা বঙ্কি পূর্ব পাড়া গ্রামের ৫ একর জমিতে লেবুর […]

মধুপুরে শুরু হলো দেশের প্রথম বনভূমির সীমানা চিহ্নিতকরণ

মধুপুরে শুরু হলো দেশের প্রথম বনভূমির সীমানা চিহ্নিতকরণ

টাঙ্গাইলের মধুপুরের শালবনের ১৮ হাজার ৫৬৫ একর বনভূমির সীমানা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে বন অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে এ কাজ চালানো হচ্ছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের একটি বনাঞ্চলের সীমানা চিহ্নিত করার কাজ শুরু হলো। ১৫০ একর বনভূমি দখলমুক্ত করে শাল ও অন্যান্য […]

মির্জাপুরে কারখানার রাসায়নিক বর্জে দূষিত হচ্ছে লৌহজং নদী

মির্জাপুরে কারখানার রাসায়নিক বর্জে দূষিত হচ্ছে লৌহজং নদী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাদিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের রাসায়নিক শিল্পবর্জ্যে দূষিত হচ্ছে পাকুল্যা খাল ও লৌহজং নদীর পানি। কেমিক্যালের দুর্গন্ধে বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ। মরে যাচ্ছে নদী ও খালের মাছ। জানা যায়, এ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পাকুল্যা খাল ও লৌহজং নদী। পাকুল্যা খালের পানি প্রবাহিত হয় লৌহজং নদীতে। এই খাল ও নদী এ […]

মানুষ ও প্রাণীর ভালোবাসার অনন্য দৃষ্টান্ত অটোচালক লিটন মিয়া

মানুষ ও প্রাণীর ভালোবাসার অনন্য দৃষ্টান্ত অটোচালক লিটন মিয়া

নিজস্ব প্রতিনিধিঃ মানুষ ও প্রাণীর ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত অটোরিকশার চালক লিটন মিয়া। লিটন মিয়ার অকৃত্রিম ভালোবাসায় সাড়া দিয়ে পোষ মেনেছে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সজারু। সজারুটি দিনরাত লোকালয়ে ইচ্ছামতো ঘুরে বেড়ায়। দৌড়ে বেড়ায় বাড়ির এদিক-সেদিক। লিটন ‘পাগলা’ বলে ডাকলেই ছুটে আসে তার কাছে। প্রায় ১১ মাস […]

টাংগাইলে চরাঞ্চলে অবাধে তামাক চাষ

টাংগাইলে চরাঞ্চলে অবাধে তামাক চাষ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে ব্যাপকহারে তামাক চাষ হচ্ছে। তামাক ও তামাকজাত পণ্য চাষের ক্ষেত্রে সরকারি অনুমোদন নেওয়ার আইনগত বিধান থাকলেও তার তোয়াক্কা না করেই অধিক লাভের আশায় প্রতিবছর নতুন নতুন ফসলি জমি তামাক চাষে যুক্ত হচ্ছে। কৃষকরা দীর্ঘ মেয়াদে চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বেশি লাভ ও বহুজাতিক কোম্পানির অর্থায়ন এবং প্রলোভনে প্রতিবছর […]

```

আমাদের মধুপুর ২৪