ঘাটাইলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হলেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে মো. মজনু মিয়া। পুলিশ জানায়, উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। […]

