```
টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

পবিত্র মাহে রমজানে ইফতারে তৃষ্ণা মেটাতে শরবতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম। মৌসুম না থাকায় সরবরাহ তুলনামূলক কম আর সেই সুযোগে বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণের বেশি। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা লেবুর রাজধানী হিসেবে […]

ঘাটাইলে বাড়িতে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

ঘাটাইলে বাড়িতে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

টাঙ্গাইলের ঘাটাইলে বসত বাড়িতে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের এক বসত বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক আফরোজা ও ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, উপজেলার হরিপুর গ্রামে মোবাইল চার্জ দেয়ার সকেট থেকে আগুন লেগে যায়। কোন কিছু বোঝে উঠার […]

টাংগাইলের ৮টি আসনে ২৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

টাংগাইলের ৮টি আসনে ২৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে মোট ৪৭ জন প্রার্থী ভোটযুদ্ধে নামেন। কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের (১২.৫%)  কম ভোট পাওয়ায় ২৭ জন প্রার্থীর ৫০ হাজার টাকা করে জামানত বাজেয়াপ্ত হয়েছে। টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, কাস্টিং হওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে ওই প্রার্থী […]

ঘাটাইলে আওয়ামীলীগের ১৩ ইউপি চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহাল

ঘাটাইলে আওয়ামীলীগের ১৩ ইউপি চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহাল

টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বাতিল করে পুনরায় চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুমের স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়। ইউনিয়নগুলো হলো— দেউলাবাড়ি, ঘাটাইল সদর, […]

ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে দেবরের লাথির আঘাতে ভাবি নিহত

ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে দেবরের লাথির আঘাতে ভাবি নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে দেবরের লাথির আঘাতে ভাবি রওশনারা (৬৫) নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রওশনারা ওই এলাকার মজিব মিয়ার স্ত্রী। এ ঘটনায় ঘাতক হবিবর পলাতক থাকলেও তার স্ত্রী ফাতেমাকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। পুলিশ ও নিহতের স্বামী মজিবর জানায়, উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের […]

টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু

টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সামগ্রীগুলো পাঠানো হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলা রিটার্নিয় কার্যালয় থেকে উপজেলা গুলোতে ব্যালট পেপার ও নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়। টাঙ্গাইলের সহকারী রির্টার্নিং কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও সংসদ […]

ঘাটাইলে ধানের শীষের জনসভা ও মিছিলে মানুষের ঢল

ঘাটাইলে ধানের শীষের জনসভা ও মিছিলে মানুষের ঢল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘাটাইল উপজেলায় বিএনপি’র ধানের শীষের পক্ষে আয়োজিত জনসভায় মানুষের ঢল নেমেছে। পৌর শহর জুড়ে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কোথাও তিল ধারণের জায়গা নেই। ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি পরিণত হয় জনসমুদ্রে। সোমবার বিকাল ৩টায় উপজেলার খেলার […]

টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে জেলার ৮টি সংসদীয় আসনের ১ হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা মোট কেন্দ্রের প্রায় ১৫.০৫ শতাংশ। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করা হবে বলে প্রশাসন জানিয়েছেন। জেলা নির্বাচন অফিস ও পুলিশ […]

টাংগাইলে অবিরাম গণসংযোগ চলেছেন দুই নারী প্রার্থী, দিচ্ছেন পরিবর্তনের অঙ্গীকার

টাংগাইলে অবিরাম গণসংযোগ চলেছেন দুই নারী প্রার্থী, দিচ্ছেন পরিবর্তনের অঙ্গীকার

রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা টাঙ্গাইল। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার আটটি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে দুইটি আসনে মাত্র দুইজন নারী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা হলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের ফাতেমা রহমান বীথি এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার নিপা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই দুই নারী […]

টাংগাইলে পৃথক স্থানে স্কুল ছাত্রীসহ তিনজনকে হত্যা অভিযোগ

টাংগাইলে পৃথক স্থানে স্কুল ছাত্রীসহ তিনজনকে হত্যা অভিযোগ

টাঙ্গাইলে পৃথক স্থানে স্কুল ছাত্রীসহ তিনজনকে হত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার জেলার বাসাইল, ধনবাড়ী ও ঘাটাইল উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ী গ্রামের আনছার মিয়া (৬০), ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী মারিয়া (৭) এবং ঘাটাইল উপজেলার নাগবাড়ী গ্রামের খোরশেদের ছেলে শাহীন। বাসাইল রবিবার সকালে বাসাইল […]

```

আমাদের মধুপুর ২৪