মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

টাংগাইলে জলাশয় ভরাট করে স্থাপনা নির্মানের প্রতিবাদে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের স্মৃতি বিজড়িত সন্তোষে একটি বিশেষ মহল কর্তৃক সরকারি পুকুর/ জলাশয় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণের পায়তারার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকালে পৌর শহরের সন্তোষ পীর শাহাজামান মার্কেট ব্যবসায়ী সমিতি ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এর আগে গত বছর ১২ পত্রিকায় “ভাসানীর হাতে গড়া বাজার দখলে নিয়ে নির্মাণ হচ্ছে বহুতল মার্কেট” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনসহ বিভিন্ন মহলে নজরে আসলে উধ্বর্তন কর্তপক্ষের হস্তক্ষেপে মার্কেট নির্মাণের জন্য মাটি ভরাট বন্ধ হয়।
জানা যায়, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সর্বমোট ৩৩টি প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনার কাজ শুরু করেন। এ কাজ গুলো বঙ্গবন্ধুকে সমন্বয় করেই শুরু করেছিলেন, যেমন কাগমারী কলেজ প্রতিষ্ঠিত করেন ১৯৫৭ সালে। পরবর্তীতে ভাসানী বঙ্গবন্ধুকে একটি চিঠি লিখেন যে এ সন্তোষে আমি একটি ইসলামী বিশ্ববিদ্যালয় করতে চাই বলেও জানা যায়। সেই সালেই ১৯৭৪-৭৫ সালে টাঙ্গাইল পৌর এলাকায় সন্তোষে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১০ একর জমি লীজের জন্য আবেদন করেন আব্দুল হামিদ খান ভাসানী। সে বছরই সেখানে আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত করেন পীর শাহ্জামান মার্কেট এবং ভোগ্য পণ্য সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে ভাসানীর মৃত্যুর পর ১৯৮৪ সালে জাতীয় সংসদে গঠন করা হয় সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাষ্ট বোর্ড। এই ট্রাষ্টই বোর্ডের দখলেই ছিল এই জমি। পরবর্তীতে ২০০৫ সালে ট্রাষ্টই বোর্ডের সাথে সমঝোতা স্বাক্ষর হয় ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাথে।
আরও জানা যায়, ২০০৫ সালেই বাংলাদেশ সরকারের পক্ষে টাঙ্গাইল সড়ক ও  জনপথ বিভাগের ফজলুল করিম সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাষ্ট বোর্ড পক্ষে সেক্রেটারী এবং সহকারী কমিশনার (ভূমি) সদরকে বিবাদী করে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করেন। ডিপি খতিয়ান ১/১ সাবেক দাগ ৮০৩,৮০৪, এবং হাল দাগ ২০০৪,২০০৫,২০০৬। ২০০৭ সালে সে রেকর্ড মামলায় রায় পান বাংলাদেশ সরকারের পক্ষে টাঙ্গাইল সড়ক ও  জনপথ বিভাগ।
মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, পীর শাহ্জামান মার্কেট ব্যবসায়ী সমিতির বর্তমান আহবায়ক ও ভাসানীর নাতি  হাসরত খান ভাসানী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-আহবায়ক মাসুম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন বিএসসি প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102