```
টাংগাইলে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

টাংগাইলে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

টাঙ্গাইলের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ডেলি করটিয়া এলাকায় আজাদ ট্রেডিং নামের প্রতিষ্ঠানে এ অভিযান […]

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকানের দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকানের দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

টাঙ্গাইলের মির্জাপুরে বিকাশের দোকানে রিচার্জ কার্ড ফেলে কৌশলে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। দোকান মালিক জাকির হোসেন জানান, ঘটনার সময় এক ব্যক্তি তার দোকানে এসে ৫০ টাকার রিচার্জ কার্ড চান। কিছুক্ষণ পর আরও একজন দোকানে প্রবেশ করেন। তিনি দোকানের মেঝেতে […]

টাংগাইলে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

টাংগাইলে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হচ্ছেন— টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) ও আয়নালের ছেলে রুবেল (২৩)। বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। আদালতে আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদেরকে টাঙ্গাইল কারাগারে […]

ভূঞাপুরে বালুর ট্রাক আটক করে ঘুষ চাওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

ভূঞাপুরে বালুর ট্রাক আটক করে ঘুষ চাওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

টাঙ্গাইলের ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিমের বিরুদ্ধে বালুর ট্রাক আটক করে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। ঘুষের টাকা না পেয়ে উল্টো মামলা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী রিপন খন্দকার জড়িতদের শাস্তির দাবি করেছেন। তিনি ঘাটাইল উপজেলার বাসিন্দা।ট্রাক মালিক রিপন খন্দকার বলেন, গত ৪ অক্টোবর রাতে ভূঞাপুর উপজেলার মাটিকাটা থেকে মোটাবালু কিনে […]

মির্জাপুরে পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

মির্জাপুরে পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার সংরক্ষণ করে বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) মির্জাপুর উপজেলার সোহাগপুর ও গোড়াই এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আরো পড়ুনঃ মির্জাপুরে […]

সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদলের সাধারণ সম্পাদকসহ ৩ জন গ্রেফতার

সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদলের সাধারণ সম্পাদকসহ ৩ জন গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে এসআরবি-১৪ সদস্যরা। রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- আশরাফুল আলম (৩৯), রাজু ইসলাম এবং হেলাল মিয়া (৪২)। এরমধ্যে হেলাল মিয়া সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক। আরো পড়ুনঃ সখীপুরে দাদির জানাজায় ভিডিও কলে […]

বাসাইলে স্কুলশিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

বাসাইলে স্কুলশিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

টাঙ্গাইলের বাসাইলে কামরুজ্জামান নামের এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে প্রায় ৪০ বছরের পুরোনো সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ-সংলগ্ন গ্রামীণ ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে। এদিকে, উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে গাছের গোড়া ভেতরে রেখে সড়ক ঘেঁষে টিন দিয়ে বেড়া দেওয়ায় বিষয়টি […]

কালিহাতীতে ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে ট্রাকচালক নিহত

কালিহাতীতে ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে ট্রাকচালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রাজীব হোসেন (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে। রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় এ ঘটনা ঘটে। নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে […]

ভূঞাপুরে স্বাক্ষর জালিয়াতি করে ভোটার স্থানান্তর করার অভিযোগ

ভূঞাপুরে স্বাক্ষর জালিয়াতি করে ভোটার স্থানান্তর করার অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাক্ষর জালিয়াতি করে বিএনপি নেতা ও একাধিক কাউন্সিলর প্রার্থীর ভোটার স্থানান্তর করার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভুক্তভোগী বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী মো. হারুন অর রশিদ এ বিষয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্র থেকে জানা যায়, ভূঞাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর […]

ঘাটাইলে গৃহবধুকে পিটিয়ে হত্যা স্বামী আটক

ঘাটাইলে গৃহবধুকে পিটিয়ে হত্যা স্বামী আটক

টাঙ্গাইলের ঘাটাইলে তামান্না ইসলাম তরী (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার এক নম্বর দেউলাবাড়ি ইউনিয়নের উত্তর খিলগাতী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তরী আক্তার উত্তর খিলগাতী গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে। আটক মোহাম্মদ রোমান মিয়া মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের […]

```

আমাদের মধুপুর ২৪