```
ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’। মঙ্গলবার (৯ ডিসেম্বর)  বিকেলে ভারতের নয়াদিল্লির লালকেল্লায় এক অধিবেশনে ইউনেস্কোর ‘মানবজাতির বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ তালিকায় আনুষ্ঠানিকভাবে এটি অন্তর্ভুক্ত হয়েছে। নয়াদিল্লিতে চলমান ইউনেস্কোর ‘বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার জন্য আন্তঃসরকার কমিটির’ ২০তম অধিবেশনে বিশ্লেষণ শেষে ২০২৫ সালের চক্রে টাঙ্গাইলের শতাব্দী প্রাচীন ঐতিহ্যের […]

ঘাটাইলে কালের সাক্ষী “হুতার বাড়ি”

ঘাটাইলে কালের সাক্ষী “হুতার বাড়ি”

মধুপুর ডেস্কঃ টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের মনিদহ গ্রামের পশ্চিম প্রান্তে গাঙ্গের পাড় ঘেঁষে কালের সাক্ষী হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে যে বাড়িটি – সেটি এলাকার সবার কাছে “হুতার বাড়ি” নামে  পরিচিত। ‘হুতার’কে অঞ্চলভেদে-সুতার, ছুতোর বা ছুতার নামেও অভিহিত করা হয়ে থাকে। ছুতাররা কাঠমিস্ত্রি নামেও পরিচিত, অর্থাৎ এরা কাঠের কাজ করে। ছুতার বা কাঠমিস্ত্রি শব্দের ইংরেজি-Carpenter. […]

শিশুদের মোবাইল আসক্তি মানসিক বিকাশে বিরূপ প্রভাবের আশংকা

শিশুদের মোবাইল আসক্তি মানসিক বিকাশে বিরূপ প্রভাবের আশংকা

হাবিবুর রহমান, মধুপুর প্রতিনিধিঃ গেমস টিকটক ফেসবুসহ নানা বিষয়ে ব্যবহারে শিশুদের মোবাইল আসক্তি ব্যাপক হারে বাড়ছে। কোমলমতি শিশুদের শিক্ষা স্বাস্থ্য বিনোদন ঘুম খাওয়া দাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে মারাত্বক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। দেখা দিচ্ছে শারীরিক মানসিক ও স্বাস্থ্য ঝুঁকি। শিশুদের মোবাইল আসক্তিতে উদ্ধিগ্ন হচ্ছে অভিভাবকরা। শারীরিক ও মানসিক বিকাশে বিরূপ প্রভাবের আশংকা বিশেষজ্ঞদের। ১০ বছরের […]

মির্জাপুরে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার পেল ৬৯ শিশু-কিশোর

মির্জাপুরে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার পেল ৬৯ শিশু-কিশোর

নিজস্ব প্রতিনিধিঃ টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৬৯ জন শিশু-কিশোর উপহার পেয়েছে। তিন জনকে বাইসাইকেল এবং ৬৬ জনের হাতে স্কুলব্যাগ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজ শেষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী এই উপহার বিতরণ করেন। শিশু-কিশোরদের মোবাইলের […]

টাংগাইলে কমেছে সবজির দাম,বেড়েছে মাছ-মাংশের দাম

টাংগাইলে কমেছে সবজির দাম,বেড়েছে মাছ-মাংশের দাম

নিজস্ব প্রতিনিধিঃ নিত্যপণ্যের বাজারে অবশেষে কমতে শুরু করেছে বেগুন, শসা, লেবু ও টমেটোর দাম। দাম কমে প্রতিকেজি বেগুন মানভেদে ৫০-৭০, শসা ৬০-৭০, টমেটো ৬০-৮০ এবং লেবুর হালি মানভেদে ৩০-৬০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। রোজার শুরুতে এসব পণ্য বাড়তি দামে বিক্রি হয়েছে। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে খেজুর। এছাড়া চাল, আলুর […]

এখনো গারো সমাজে চু-এর মর্যাদা কমেনি

এখনো গারো সমাজে চু-এর মর্যাদা কমেনি

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের ধরাটি গ্রামের গারো তরুণী আশা দালবতের বিয়ের দিনটি ছিল উত্সবমুখর। গারো রীতি অনুযায়ী পার্শ্ববর্তী জয়নাগাছা গ্রামের সুদর্শন যুবক লিন্টুলিয়ো নকরেক ঘরজামাই হয়ে আসায় কনে আশা দালবতের বাড়িতে ছিল বাড়তি উচ্ছ্বাস। মাহারীর (আত্মীয়পরিজন) লোকজন নিমন্ত্রণে আসছেন আর রিকশাভ্যান থেকে বড় রাং (মাটির বড় পাতিল) নামিয়ে সারিবদ্ধভাবে উঠানে রাখছেন। অতিথিদের কেউ কেউ সেই রাংয়ের […]

মির্জাপুরে হারল্যান স্টোর এর উদ্বোধন

মির্জাপুরে হারল্যান স্টোর এর উদ্বোধন

নিজ্সব প্রতিনিধিঃ চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন টাঙ্গাইলের মির্জাপুরে হারল্যান স্টোর এর উদ্বোধন করেছেন। তারা শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় মির্জাপুর উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নীচ তলার একটি কক্ষে ফিতা কেটে হারল্যান স্টোরের উদ্বোধন করেন। উদ্বোধনকালে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, হারল্যান স্টোরে আন্তর্জাতিক মানের কসমেটিকস ও প্রসাধনী […]

গোপালপুরে রঙ্গীন ফুলকপি চাষ করে ব্যাপক সাফল্য লাভ করেছে কৃষক রিপন মিয়া, আরো অনেকেই চায়ে আগ্রহী

গোপালপুরে রঙ্গীন ফুলকপি চাষ করে ব্যাপক সাফল্য লাভ করেছে কৃষক রিপন মিয়া, আরো অনেকেই চায়ে আগ্রহী

নিজস্ব প্রতিনিধিঃ রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ও তীব্র শৈত্যপ্রবাহেও হাড়ভাঙা পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন কৃষক। সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষের জন্যে খাদ্য সরবরাহ করা কৃষকের অবদান শোধ করার মতো নয়। বর্তমানে বিভিন্ন গবেষণা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষক যেমন অধিক ফসল উৎপাদন করছে, ফসলের নতুনত্বের সফলতায় তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় […]

সরকারের সংশ্লিষ্ট দপতরের গাফিলতিতেই টাঙ্গাইল শাড়ির জিআই সনদ হাতছাড়া

সরকারের সংশ্লিষ্ট দপতরের গাফিলতিতেই টাঙ্গাইল শাড়ির জিআই সনদ হাতছাড়া

মধুপুর ডেস্কঃ ‘নদী চর খাল বিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন।’ ‘চমচম, টমটম ও শাড়ি, এই তিনে টাঙ্গাইলের বাড়ি।’ টাঙ্গাইলের তাঁতের শাড়ি। এক নামেই পরিচয়। এ শাড়ি এতটাই জনপ্রিয় ও পুরোনো যে তার নামে প্রবাদও প্রচলিত রয়েছে। বাংলাদেশের নারীদের অত্যন্ত পছন্দের কাপড়। দেশের ৬৪ জেলার মধ্যে একটি জেলা টাঙ্গাইল এবং এ জেলার দেলদুয়ার […]

সখীপুরে ধুমধাম করে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে

সখীপুরে ধুমধাম করে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বেশ ধুমধাম করে গ্রাম-বাংলার আর দশটা বিয়ের মতোই উভয় পরিবারের সম্মতিতে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রামখালি পাড়া গ্রামে কনের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের বর বাক ও শ্রবণ প্রতিবন্ধী সোহান (২৫) এবং কনে রিমু আক্তার (১৯)। মাথা ঝাঁকিয়ে বিয়ের কবুল বলে সম্মতি […]

```

আমাদের মধুপুর ২৪